বিজেএমসির নতুন চেয়ারম্যান খায়রুল আলম

প্রচ্ছদ » Uncategorized » বিজেএমসির নতুন চেয়ারম্যান খায়রুল আলম

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম সেখ।

সোমবার (১৩ ডিসেম্বর) এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজেএমসি চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব আব্দুর রউফকে গত ১১ নভেম্বর সচিব পদে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর আদেশে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব শাকিলা জেরিন আহমেদকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব হাসনা জাহান খানমকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ১৪ ডিসেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১