হাইতিতে তেলের ট্যাংকার বিস্ফোরণে ৬০ জনের মৃত্যু

প্রচ্ছদ » Uncategorized » হাইতিতে তেলের ট্যাংকার বিস্ফোরণে ৬০ জনের মৃত্যু

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : হাইতির দ্বিতীয় বৃহত্তম শহর কেপ-হাইতিয়েনে একটি জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় সোমবার (১৩ ডিসেম্বর) রাতে এই বিস্ফোরণ ঘটে। ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এ খবর নিশ্চিত করেছেন কেপ-হাইতিয়েনের ডেপুটি মেয়র প্যাট্রিক আলমনর। তিনি জানান, শহরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে রয়েছেন আরও অনেকে। বিস্ফোরণের আগুনে প্রায় ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশিরভাগ বাড়ি যতদ্রুত সম্ভব ভেঙে ফেলতে হবে।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বিস্ফোরণের এ ঘটনায় নিহতের সংখ্যা ৬০ জনে দাঁড়িয়েছে। তবে স্থানীয় কর্মকতারা আশঙ্কা করছেন, উদ্ধার অভিযান চলছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে। এদিকে, এ ঘটনায় দেশটিতে তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ১৫ ডিসেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০