রামেক হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

প্রচ্ছদ » Uncategorized » রামেক হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও দুজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে রোববার (১৯ ডিসেম্বর) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে রাজশাহী জেলার একজন এবং করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় নওগাঁ জেলার একজন মারা গেছেন।

এদের মধ্যে একজন হাসপাতালের ২৯/৩০ নম্বর ওয়ার্ডে এবং অন্যজন হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। মারা যাওয়া দুজনই পুরুষ। এদের একজনের বয়স ৬১ বছরের ওপরে। অন্যজন ৪১ থেকে ৫০ বছর বয়সী।

এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে রোববার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১৮ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১৯ জন। বর্তমানে রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর তিনজন, নাটোরের একজন, পাবনার দুজন, কুষ্টিয়ার একজন, সিরাজগঞ্জের একজন এবং দিনাজপুরের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন চারজন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১১ জন। করোনা ধরা পড়েনি ভর্তি তিনজনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন দুজন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন তিনজন রোগী।

এর আগে রোববার রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি। একই দিনে রামেক ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় সাতজনের করোনা ধরা পড়েছে। এই সাতজনই রাজশাহী জেলার বাসিন্দা। পরীক্ষার অনুপাতে জেলায় করোনা শনাক্তের হার ৩ দশমিক ৭২ শতাংশ।

পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ১৯ ডিসেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০