শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন উপভোগ করছে বাংলাদেশ: ভুটানের রাজা

প্রচ্ছদ » বিনোদন » শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন উপভোগ করছে বাংলাদেশ: ভুটানের রাজা

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ভুটানের রাজা জিগমে সিংগে ওয়াংচুক বলেছেন, বাংলাদেশ সফলভাবে কোভিড-১৯ মহামারি মোকাবিলা করেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে স্থিতিশীলতা ও উন্নয়ন অব্যাহত রেখেছে।

শেখ হাসিনার কাছে পাঠানো সাম্প্রতিক চিঠিতে তিনি বলেছেন, আপনার বিজ্ঞ ও নিবেদিতপ্রাণ নেতৃত্বে বাংলাদেশ সফলভাবে কোভিড মহামারি মোকাবিলা করেছে এবং স্থিতিশীলতা ও উন্নয়ন অব্যাহত রেখেছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে চিঠিটি পাঠানো হয়েছে।

ভুটানের চতুর্থ রাজা চিঠিতে আরও বলেছেন, মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আমার আন্তরিক অভিনন্দন এবং ‘তাশি ডেলেক’ জানাতে চাই।

রাজা জিগমে সিংগে ওয়াংচুক বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বিশেষ সম্পর্ক এবং বন্ধুত্ব প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার সরকার যে অবদান রেখেছে তার জন্য ভুটানের সরকার ও জনগণ আন্তরিকভাবে কৃতজ্ঞ।

পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ২১ ডিসেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০