আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক করেছে র‍্যাব

প্রচ্ছদ » Breaking News || জাতীয় » আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক করেছে র‍্যাব

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাব-১।

আটকের সময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ১টি শটগান ও একটি পাইপগানসহ বিপুল দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১ এর একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান পরিচালনা করে। অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সক্রিয় সদস্যকে আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি বেশ কয়েকটি পিস্তল জব্দ করা হয়।

দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন র‍্যাব-১ এর অধিনায়ক।

পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ২১ ডিসেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০