প্রিমিয়ার লিজিংয়ের প্রান্তিক প্রকাশ
প্রচ্ছদ » Uncategorized » প্রিমিয়ার লিজিংয়ের প্রান্তিক প্রকাশপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান ( EPS) হয়েছে ৩ টাকা ৩৭ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০৯ পয়সা ছিল।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) লোকসান হয়েছে ৬ টাকা ৩৩ পয়সা। গত বছরের একই সময়ে তা ১১ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৯ টাকা ৮১ পয়সা।
বছরের দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি-জুন,২১) কোম্পানিটির লোকসান হয়েছে ২ টাকা ৯৬ পয়সা। আগের বছর একই সময় ০২ পয়সা আয় ছিল।
পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ২৩ ডিসেম্বর , ২০২১।








