সূচকের পতনে লেনদেন শেষ

প্রচ্ছদ » সারাদেশ » সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৬ ডিসেম্বর) বাজার বিশ্লেষণে দেখাযায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আজ ৭২.৭৩ পয়েন্ট বা ১.০৮ শতাংশ কমে ছয় হাজার ৬২৯.৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৪.৭৮ পয়েন্ট বা ১.০৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৩.৯৫ পয়েন্ট বা ০.৯৫ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪০৮.৮৬ পয়েন্ট এবং দুই হাজার ৪৮৮.০৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৮৮৫ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮৩ কোটি ৮৩ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮০১ কোটি ৭৮ লাখ টাকার।

ডিএসইতে ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৭টির বা ১২.৪৭ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ৩০০টির বা ৭৯.৫৮ শতাংশের এবং ৩১টি বা ৮.২২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৪৪.৩৬ পয়েন্ট বা ১.২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৮৫.৩০ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৯টির, কমেছে ২২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দর। আজ সিএসইতে ৫৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ২৬ ডিসেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১