ঐক্য এবং সহযোগিতায় সংকট মোকাবিলা করা সম্ভব – বিজিএমইএ সভাপতি

প্রচ্ছদ » Uncategorized » ঐক্য এবং সহযোগিতায় সংকট মোকাবিলা করা সম্ভব – বিজিএমইএ সভাপতি

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঐক্য এবং সহযোগিতা থাকলে পাহাড়সম সংকট মোকাবিলা করা সম্ভব বলে মন্তব্য করেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান ।

রবিবার (২৬ ডিসেম্বর ) পঞ্চগড়ের শীতে দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণকালে তিনি এ কথা করেন।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেছেন, কোভিড-১৯ মহামারী সারাবিশ্বের মানুষের জন্য শুধু নির্মম দুর্ভোগই নিয়ে আসেনি বরং নজিরবিহীন সংকট মোকাবেলায় উদারতা ও সহযোগিতার নিদর্শনও দেখিয়েছে।

এসময় তিনি বদেশ্বরী মন্দির ও পরিদর্শন করেন এবং মন্দির টিকে অনুদান হিসেবে ২ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

তিনি বলেন, “আমরা দেখেছি যে সংক্রমণের দ্রুত বৃদ্ধির ফলে বিপুল সংখ্যক লোককে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এবং হাসপাতালগুলোকে সীমিত চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধপত্র দিয়ে কিভাবে সেই বিশাল চাপ মোকবিলা করতে হয়েছে। এছাড়া মহামারীর কারণে অনেক দরিদ্র মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলায় জনগণ নিজ নিজ অবস্থানে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

সামাজিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ হয়ে বিজিএমইএ কোভিড মহামারী সংকটের শুরু থেকেই অভাবী মানুষদের সহায়তায় এগিয়ে এসেছে। তিনি বলেন, বিজিএমইএ করোনাযুদ্ধে সম্মুখ সারির যোদ্ধাদের জন্য মাস্ক ও চিকিৎসা সরঞ্জামসহ পিপিই দান করেছে।

বিজিএমইএ কোভিডের প্রভাবে ক্ষতিগ্রস্ত দরিদ্রদের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর তহবিলেও ৬ কোটি টাকা অনুদান দিয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ২৭ ডিসেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০