দর বাড়ার শীর্ষে ট্রাস্ট ব্যাংক

প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে ট্রাস্ট ব্যাংক

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড। আজ শেয়ারটির দর ৩ টাকা ৪০ পয়সা বা ৮ দশমিক ৭০ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার শেয়ারটি সর্বশেষ ৪২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৬০২ বারে ৬৫ লাখ ২ হাজার ৯৮৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৬ কোটি ৮৭ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড । এদিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৫ দশমিক ২৫ শতাংশ।

আজ কোম্পানিটি সর্বশেষ ৩৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। ৫৭ বারে ৩১ হাজার ১৯৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা উত্তরা ব্যাংকের ২ টাকা ২০ পয়সা বা ৫ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির ৩ হাজার ৪০০ বারে এক কোটি ২২ লাখ ২০ হাজার ১৬০টি ‌শেয়ার লেনদেন হয়েছে।

গেইনারের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ড্যাফোডিল কম্পিউটার্স, ফেডারেল ইন্স্যুরেন্স, স্টাইল ক্রাফট, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, রূপালী ইন্স্যুরেন্স, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১