সূচকের উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বাজার বিশ্লেষণে দেখাযায়, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭৩.৪১ পয়েন্ট বা ১.১০ শতাংশ বেড়ে ছয় হাজার ৭৪২.৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৩.৮৩ পয়েন্ট বা ০.৯৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৯.৭০ পয়েন্ট বা ০.৭৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৩১.৪৭ পয়েন্ট এবং দুই হাজার ৫২৩.৭৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৮৭২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১২৭ কোটি ৫০ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭৪৫ কোটি ১০ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৮৬টির বা ৭৫.৬৭ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ৬৯টির বা ১৮.২৫ শতাংশের এবং ২৩টি বা ৬.০৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৫৬.৪৩ পয়েন্ট বা ১.৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৭৭.৮০ পয়েন্টে।
আজ সিএসইতে হাত বদল হওয়া ৩০১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২২৯টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দর। আজ সিএসইতে ৫১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ২৮ ডিসেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১