যন্ত্রপাতি প্রতিস্থাপন করতে বিনিয়োগ করবে কেডিএস এক্সেসরিজ

প্রচ্ছদ » Uncategorized » যন্ত্রপাতি প্রতিস্থাপন করতে বিনিয়োগ করবে কেডিএস এক্সেসরিজ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেড চট্টগ্রামের বিদ্যমান প্যাকেজিং প্লান্টে যন্ত্রপাতি প্রতিস্থাপন করবে। এ জন্য কোম্পানিটি ১ কোটি ৬০ লাখ ৯৫ হাজার টাকা বিনিয়োগ করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, নতুন মেশিন প্রতিস্থাপনে কোম্পানিটির উৎপাদন ক্ষমতা বাড়বে।

কোম্পানিটি আরও জানায়, বিদ্যমান বাটন ইউনিটে ৬ টার্নিং মেশিন, ২ সেন্ট্রিফুগ্যাল ক্যাস্টিং মেশিন এবং ৪ ওয়াটার পলিশিং মেশিন যোগ করবে। এ কারণে কোম্পানিটি ২ কোটি ১০ লাখ ৪৭ হাজার ৯১০ টাকা বিনিয়োগ করবে।

এছাড়া কোম্পানিটি আরও ২০ সেট ব্রাইডিং মেশিন যোগ করবে কারখানার বিদ্যমান ইলাস্টিক এবং ন্যারো ফেব্রিক্স ইউনিটে। একারণে কোম্পানিটি ৬৮ লাখ টাকা বিনিয়োগ করবে। নতুন যন্ত্রপাতি যোগ করার কারণে কোম্পানির উৎপাদন ক্ষমতা বাড়বে।

কোম্পানিটি ধারণা করছে যন্ত্রপাতি প্রতিস্থাপন এবং যুক্ত করার কারণে সামগ্রিক উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে। বছরে কোম্পানিটির ০.৯০ মিলিয়ন পিস কার্টুন, ০.১৩ মিলিয়ন জিজি বাটন এবং ৯.৬০ মিলিয়ন ইয়ার্ডস ড্র কর্ড উৎপাদন বাড়বে।

উৎপাদন ক্ষমতার সম্পূর্ণ ক্যাপাসিটি ব্যবহার করতে পারলে বছরে কোম্পানির ১০ কোটি টাকা রাজস্ব বাড়বে বলে আশা করছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০২ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১