ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে নৌকা পেলেন যারা
প্রচ্ছদ » রাজনীতি » ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে নৌকা পেলেন যারা
পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জানুয়ারি) গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি এবং সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভার সিদ্ধান্ত অনুযায়ী- মাদারীপুরের রাজৈর ও সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদ এবং পটুয়াখালীর বাউফল পৌরসভায় দলের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়।
এছাড়া ষষ্ঠ ধাপে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বরিশাল, ময়মনসিংহসহ বিভিন্ন বিভাগে ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০২ জানুয়ারী , ২০২২।








