উৎপাদন সক্ষমতা বাড়াচ্ছে জেএমআই সিরিঞ্জ

প্রচ্ছদ » Uncategorized » উৎপাদন সক্ষমতা বাড়াচ্ছে জেএমআই সিরিঞ্জ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড উৎপাদনের সক্ষমতা বাড়াচ্ছে। সোমবার বিকালে অনুষ্ঠিত কোম্পানিটির ২২৬তম পর্ষদ সভায় উৎপাদনের সক্ষমতা বাড়ানোর বিষয়টি অনুমোদন করা হয়।

নভেল করোনাভাইরাসসহ অন্যান্য রোগের টিকা প্রয়োগে চাহিদা বৃদ্ধি পাওয়ায় কোম্পানিটি সিরিঞ্জ উৎপাদনে প্রায় সোয়া ৫ কোটি টাকার বিনিয়োগ করার সিদ্ধান্ত নেয় কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

জেএমআই সিরিঞ্জেসের কোম্পানি সচিব মোহাম্মদ তারেক হোসেন খান গণমাধ্যমকে বলেন, পর্ষদ সভায় সিরিঞ্জের উৎপাদন সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় যন্ত্র ও অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী কেনার জন্য ৬ লাখ ১৪ হাজার ৯৮৪ ডলার বিনিয়োগের অনুমোদন দিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। নতুন এই বিনিয়োগের অর্থ প্রতিষ্ঠানটির নিয়মিত আয় থেকে মেটানো হবে।

কোম্পানিটি বলছে, করোনার বিস্তারের কারণে দেশ-বিদেশে টিকাদানে ব্যবহূত বিশেষ ধরনের অটো-ডিজেবল সিরিঞ্জ (০.৫ এমএল) চাহিদা বেড়ে গেছে। মূলত এই চাহিদা পূরণের লক্ষ্যেই বিনিয়োগ করছে জেএমআই সিরিঞ্জ।

এই বিনিয়োগের ফলে কেবল ০.৫এমএল অটো ডিজেবল সিরিঞ্জের উৎপাদনক্ষমতা প্রায় ৩৩ শতাংশ বেড়ে যাবে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২১ ডিসেম্বর ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১