২কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

প্রচ্ছদ » Uncategorized » ২কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্নের পর তা প্রকাশ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হলো : ফরচুন সুজ এবং এপেক্স ফুটওয়্যার। কোম্পানি দুইটির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

কোম্পানি দুইটির মধ্যে এপেক্স ফুটওয়্যারের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ-’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-৩’। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ফরচুন সুজের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এ-’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-৩’। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৩ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১