কোপা দেল রে’র শেষ ষোলোতে রিয়াল-বার্সা

প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় » কোপা দেল রে’র শেষ ষোলোতে রিয়াল-বার্সা

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : স্প্যানিশ কোপা দেল রে’র শেষ বত্রিশের ভিন্ন ভিন্ন ম্যাচে বুধবার রাতে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

তৃতীয় সারির দল আলকোইয়ানোর মাঠে ৩-১ গোলে জিতেছে রিয়াল।

৩৯তম মিনিটে এদের মিলিতাও রিয়ালকে এগিয়ে গেন। তবে বিরতির পর দানিয়েল ভেগা সিনতাসের গোলে সমতা পায় স্বাগতিকরা। কিন্তু দুই মিনিটের ব্যবধানে দুটি গোল জয় পাইয়ে দেয় রিয়ালকে। ৭৬তম মিনিটে মার্কো অ্যাসেনসিও গোল করার পর হোসে হুয়ান ৭৮ মিনিটে আত্মঘাতী গোল দেন।
এদিকে লিনারেস দেপোর্টিভোর মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। সেই ম্যাচে ২-১ গোলের জয় পেয়েছে বার্সা। এই জয়ের ফলে কোপা দেল রে’র শেষ ষোলোতে উঠে গেছে জাভির শিষ্যরা।

করোনা জর্জরিত বার্সা ম্যাচের ১৯ মিনিটেই গোল হজম করে বসে। লিনারেসের হুগো দিয়াজ হেড দিয়ে বল বার্সার জালে পাঠান। পিছিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা।

বিরতির ম্যাচে ফিরে জাভির দল। ৬৩তম মিনিটে গোল করে বার্সাকে সমতায় ফেরান ফঁরাসি তারকা ওসমান দেম্বেলে। আর ৬৯তম মিনিটে বার্সার একাডেমির খেলোয়াড় ফেরান জুটগ্লা গোল করে এগিয়ে নেন দলকে। ম্যাচের বাকি সময় আর গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৬ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১