বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

প্রচ্ছদ » Uncategorized » বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৮৬টির বা ৭৪.৮৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭১.৯০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১০৪.৬০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৩২.৭০ টাকা বা ৪৫.৪৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লাভেলো আইস্ক্রিমের ২৯.৭৬ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২৭.১৯ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ২৩.৩৬ শতাংশ, এস আলমের ২০.৬৩ শতাংশ, ফরচুন সুজের ২০.০৯ শতাংশ, বসুন্ধরা পেপারের ১৮.৭৯ শতাংশ, ইজেনারেশনের ১৭.৬৮ শতাংশ, কপারটেকের ১৭.৫৬ শতাংশ এবং পাওয়ার গ্রীডের শেয়ার দর ১৬.৯৫ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৮ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০