দেশ ও জনগণের কল্যাণে কাজ করছে পুনাক

প্রচ্ছদ » Uncategorized » দেশ ও জনগণের কল্যাণে কাজ করছে পুনাক

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) দেশ ও জনগণের কল্যাণে কাজ করছে বলে জানিয়েছেন সংগঠনের সভানেত্রী জীশান মীর্জা।

তিনি বলেছেন, ১৯৮৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি নিয়মিত কার্যক্রমের পাশাপাশি অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।

শনিবার (৮ জানুয়ারি) সুন্দরবনকেন্দ্রিক কর্মজীবীদের সহযোগিতা করা ও পুনাকের কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন।

পুনাক সভানেত্রী বলেন, প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের কল্যাণে দেশের কোথায় কী হচ্ছে, কোন জেলায় কিসের প্রয়োজন, কারও কোনো ধরনের সাহায্য-সহযোগিতা প্রয়োজন কি না তা আমরা জানতে পারি। প্রধানমন্ত্রী সমাজের সব ক্ষেত্রে সহায়তা দিয়ে আসছেন। এর পরেও আমরা কখনো ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে দুই একটা ঘটনা জানতে পারলে তখন বাংলাদেশ পুলিশ ও পুনাকের পক্ষে তার পাশে দাঁড়িয়ে কিছুটা হলেও সহযোগিতা করে যাচ্ছি। সেটা হতে পারে পড়ালেখার বিষয়, চিকিৎসার বিষয় বা অন্য কোনো বিষয়।

জীশান মীর্জা উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারাও কারও সহযোগিতার প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা শুধু সাতক্ষীরাবাসীই নয়, সারাদেশের সব জেলার মানুষের কাছেই এ আহ্বান জানাচ্ছি।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী করোনা অতিমারি মোকাবেলায় ফ্রন্টলাইন ফাইটার হিসেবে দায়িত্ব পালনকারী চিকিৎসক, পুলিশ, সাংবাদিকসহ অন্যান্য সবার প্রতি শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে পুনাক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পুনাক সভানেত্রী অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৯ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১