রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭১
প্রচ্ছদ » Uncategorized » রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭১পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রোববার (৯ জানুয়ারি) ভোর ছয়টা থেকে সোমবার (১০ জানুয়ারি) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে ৩৬৮২ পিস ইয়াবা, ২৫৯ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ১১ কেজি ২৩০ গ্রাম গাঁজা, ৮ লিটার দেশি মদ ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৩টি মামলা রুজু হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১০ জানুয়ারী , ২০২২।








