লেনদেনের শীর্ষে পাওয়ার গ্রীড
প্রচ্ছদ » Uncategorized » লেনদেনের শীর্ষে পাওয়ার গ্রীডপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড। আজ কোম্পানিটির ১০১ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১০ জানুয়ারী) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার কোম্পানিটি ১ কোটি ৪০ লাখ ৮০ হাজার ৮৯৪টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৬৩ লাখ ৫৬ হাজার ২৭৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৪ কোটি ২৯ লাখ টাকা।
বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৫৮ লাখ ৫৯ হাজার ৬৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৫ কোটি ৫৮ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ সাবমেরিন কেবল, ফরচুন সুজ, লাফার্জহোলসিম, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স,তিতাস গ্যাস, জিপিএইচ ইস্পাত ও সাইফ পাওয়ারটেক লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১০ জানুয়ারী , ২০২২।








