রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৬০

প্রচ্ছদ » Uncategorized » রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৬০

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এসময় তাদের কাছ থেকে পাঁচ হাজার ৭৪৪ পিস ইয়াবা, ২৫৯ গ্রাম এক হাজার ৮৩ পুরিয়া হেরোইন ও এক কেজি ৮৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা রুজু হয়েছে বলে জানা গেছে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১১ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১