ঢাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি, বাড়তে পারে শীত

প্রচ্ছদ » Uncategorized » ঢাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি, বাড়তে পারে শীত

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে দু-এক ফোঁটা করে শুরু হয় বৃষ্টি, ধীরে ধীরে বাড়ে ফোঁটার সংখ্যা
পৌষের শেষে তাপমাত্রা যখন স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি, তখন দেখা মিলেছে বৃষ্টি। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। বৃষ্টির প্রভাব কেটে গেলে আগামী কয়েক দিনের মধ্যে শীত বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

মঙ্গলবার (১১ জানুয়ারি) রোদের হাসিতে ঢাকায় সকাল শুরু হলেও বেলা গড়াতেই সেই হাসি মিলিয়ে যেতে থাকে। দিনের বেশিরভাগ সময় আকাশ ছিল মেঘের দখলে। যদিও বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই দিয়ে রেখেছিল আবহাওয়া অধিদপ্তর।

রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে দু-এক ফোঁটা করে শুরু হয় বৃষ্টি। ধীরে ধীরে বাড়ে ফোঁটার সংখ্যা। সাড়ে ৯টার দিকে মোটামুটি ভিজিয়ে দেওয়ার মতো বৃষ্টি পড়তে দেখা গেছে মোহাম্মদপুরসহ ঢাকার বিভিন্ন এলাকায়। বৃষ্টির কারণে অনেক জায়গায় বিপত্তিতে পড়েন ঘরমুখো মানুষ।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত ঈশ্বরদী এবং চুয়াডাঙ্গায় সামান্য বৃষ্টি হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও পড়তে পারে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা।

এসময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক। বৃষ্টির প্রভাব কেটে যাওয়ার পর রাতের তাপমাত্রা কমে শীত বাড়বে বলেও জানান তিনি।

মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১১ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০