করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে ঢাকা-রাঙামাটি

প্রচ্ছদ » Uncategorized » করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে ঢাকা-রাঙামাটি

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বিবেচনায় ঢাকা ও রাঙামাটি জেলাকে রেড জোন বা অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ড্যাশবোর্ড ওয়েবসাইট থেকে এ তথ্য জানা জানা গেছে।

এতে বলা হয়, রেড জোনে থাকা ঢাকা ও রাঙামাটি জেলায় করোনা সংক্রমণের হার ১০ শতাংশ থেকে ১৯ শতাংশ। আর মধ্যম পর্যায়ের (হলুদ জোন) ঝুঁকিতে রয়েছে রাজশাহী, রংপুর, নাটোর, লালমনিরহাট, দিনাজপুর এবং যশোর। এসব জেলায় সংক্রমণের হার ৫ থেকে ৯ শতাংশ।

অপরদিকেআর সংক্রমণের গ্রিন জোন বা কম ঝুঁকিতে আছে অবশিষ্ট ৫৪ জেলা। এছাড়াও পঞ্চগড় ও বান্দরবান জেলায় নমুনা পরীক্ষার হার খুবই কম হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বাংলাদেশের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে বিবেচনায় বিভিন্ন এলাকাকে লাল, হলুদ ও সবুজ এই তিন ভাগে ভাগ করা থাকে স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে।

এদিকে রেড জোন বা উচ্চ ঝুঁকিতে থাকা মানেই রেড অ্যালার্ট জারি নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১২ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১