সূচকের উত্থানে লেনদেন চলছে
প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন চলছেপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে।
ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৩০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫০০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬১৫ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩০টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক উত্থানে লেনদেন চলছে। আজ সিএসইতে ১১ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৩ জানুয়ারী , ২০২২।








