নারায়ণগঞ্জে বাসে ডাকাত সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

প্রচ্ছদ » Uncategorized » নারায়ণগঞ্জে বাসে ডাকাত সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ভোরে আড়াইহাজারের ইলমদী বাগবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে গার্মেন্টস শ্রমিকদের বহনকারী একটি বাসে ডাকাতিকালে তাদেরকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত একজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, নিহত তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা আসলেই ডাকাত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৩ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১