সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে ফারইস্ট ইসলামী লাইফ

প্রচ্ছদ » Uncategorized » সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে ফারইস্ট ইসলামী লাইফ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : সমাপ্ত সপ্তাহে (০৯-১৩ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৬টির বা ৩৮.০২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৮.৩০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৯৮.৩০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৩০ টাকা বা ৪৩.৯২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রংপুর ফাউন্ড্রির ৪২.০৪ শতাংশ, প্রাণের ৩৭.৬৯ শতাংশ, বসুন্ধরা পেপারের ৩২.২৩ শতাংশ, আরএকে সিরামিকের ২৩.৫০ শতাংশ, তিতাস গ্যাসের ২১.২৭ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২০.৩৬ শতাংশ, লাভেলো আইসক্রিমের ১৮.৮১ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৭.৮৭ শতাংশ এবং ওয়াটা কেমিক্যালের শেয়ার দর ১৪.৯৮ শতাংশ বেড়েছে।

 

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৪ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০