প্রথম প্রান্তিক প্রকাশ করবে ২ মিউচ্যুয়াল ফান্ড
প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » প্রথম প্রান্তিক প্রকাশ করবে ২ মিউচ্যুয়াল ফান্ডপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের ২ প্রতিষ্ঠান। এগুলো হলো: সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়্যাল ফান্ড এবং এনএলআই ফার্স্ট মিউচুয়্যাল ফান্ড । ঘোষণা অনুযায়ী আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে এ ফান্ডের ট্রাস্টি সভা। ডিএসই সূ্ত্রে এ তথ্য জানা গেছে।
সাউথইস্ট ব্যাংক ফার্স্ট ফান্ডের ট্রাস্টি সভা আগামী ১১ অক্টোবর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৭ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।
এনএলআই ফার্স্ট ফান্ডের ট্রাস্টি সভা আগামী ১১ অক্টোবর, বিকেল ৩টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৭ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।








