রামুতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত

প্রচ্ছদ » Uncategorized » রামুতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : কক্সবাজারের রামু উপজেলায় মোটরসাইকেল ও বাসের মধ্যে সংঘর্ষে হেলাল উদ্দিন নামে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন।

সোমবার (২৪ জানুয়ারি) দিনগত রাত ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের তেচ্ছিপুল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া মাস্টারপাড়া সুলতানিয়া নূরানী একাডেমির প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন হেলাল। তার গ্রামের বাড়ি চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের তেচ্ছিপুল স্টেশনে মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের মধ্যে সংর্ঘষে গুরুতর আহত হন হেলাল। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৫ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১