রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক ৬৬

প্রচ্ছদ » Uncategorized » রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক ৬৬

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে বিক্রি ও সেবনের অপরাধে ৬৬ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) ভোর ৬টা থেকে বুধবার (২৬ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ২২ হাজার ৫১৬ পিস ইয়াবা, ৪০৪ গ্রাম ২৯১ পুরিয়া হেরোইন ও ২৮ কেজি ১৬০ গ্রাম ১৩৫ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৬ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১