মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা
প্রচ্ছদ » Uncategorized » মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানানিজস্ব প্রতিবেদক: মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে রাজধানীর তিনটি প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
প্রতিষ্ঠানগুলো হলো- লাইফ এইড হসপিটাল অ্যান্ড ফার্মেসি, সুমাইয়া ড্রাগ হাউজ ও লাক ড্রাগ হাউজ। বৃহস্পতিবার অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
অধিদফতর সূত্র জানায়, রাজধানীর তেজগাঁও ও মিরপুর ১০ নম্বরে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় লাইফ এইড হসপিটাল অ্যান্ড ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে সুমাইয়া ড্রাগ হাউজকে ৫০ হাজার এবং লাক ড্রাগ হাউজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।








