ব্লক মার্কেটে ৩৯ কোম্পানি ৩০ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » ব্লক মার্কেটে ৩৯ কোম্পানি ৩০ কোটি টাকার লেনদেন
পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩০ কোটি টাকার লেনদেন হয়েছে।
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৪৮ লাখ ৮০ হাজার ৫৮টি শেয়ার ৮৭ বার হাত বদলের মাধ্যমে ২৯ কোটি ৭৯ লাখ ৪৮ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪ কোটি ২৯ লাখ টাকার লেনদেন হয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৩০ লাখ টাকার ম্যাকসন্স স্পিনিংয়ের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৬৪ লাখ ৯৬ হাজার টাকার লেনদেন হয়েছে প্রাইম ইন্স্যুরেন্সের।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৭ জানুয়ারী , ২০২২।








