ঢাবি শাখা ছাত্রলীগের হল সম্মেলন শুরু

প্রচ্ছদ » Uncategorized » ঢাবি শাখা ছাত্রলীগের হল সম্মেলন শুরু

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের হল সম্মেলন শুরু হয়েছে। রোববার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ সম্মেলন শুরু হয়।

এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতাজনিত কারণে যোগ দেয়নি। অন্যান্যদের মধ্যে উপস্থিত আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

এ সম্মেলনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক চূড়ান্ত করা হবে। ৩৬ পদের বিপরীতে প্রার্থী আছেন ৩০০-এর অধিক ছাত্রলীগ নেতাকর্মী।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ৩০ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০