পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : বিক্রেতা সংকটে শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি হল্টেড। সোমবার (৩১ জানুয়ারি) দুপুর দুইটার দিকে কোম্পানিগুলোর শেয়ার ক্রয়ের জন্য বিক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছিল না। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : বিডি থাই ফুড, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার এবং বিডি ল্যাম্পস।
জানা গেছে, রবিবার বিডি থাই ফুডের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৭.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৭.৬০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১.৬০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।
ইউনিয়ন ইন্স্যুরেন্স: রবিবার ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৮.১০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩০.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩০.৯০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ২.৮০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে।
ন্যাশনাল পলিমার : রবিবার ন্যাশনাল পলিমারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৭.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৫৯.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৩ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৫.৭০ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে।
বিডি ল্যাম্পস : রবিবার বিডি ল্যাম্পসের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৭৩.২০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৭৮.১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৯৭.১০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ২৩.৯০ টাকা বা ৮.৭৪ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ৩১ জানুয়ারী , ২০২২।








