নৌকা বিরোধীরা আওয়ামীলীগ বিরোধী তথা দেশের উন্নয়ন বিরোধী – মহিলা শ্রমিকলীগ সভাপতি
প্রচ্ছদ » Uncategorized » নৌকা বিরোধীরা আওয়ামীলীগ বিরোধী তথা দেশের উন্নয়ন বিরোধী – মহিলা শ্রমিকলীগ সভাপতিপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : যারা স্বাধীনতার প্রতীক নৌকাকে হারাতে নৌকার বিরোধিতা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছে তারা আওয়ামীলীগ বিরোধী ও দেশের উন্নয়ন বিরোধী বলে মন্তব্য করেন কেন্দ্রীয় মহিলা শ্রমিকলীগ সভাপতি সুরাইয়া আক্তার।
আজ ০১ ফেব্রুয়ারী ( মঙ্গলবার) কুমিল্লা দেবিদ্বার উপজেলা মোহনপুর ইউনিয়নের তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান ভূইয়ার নির্বাচনী পথ সভায় এমন মন্তব্য করেন।
মহিলা শ্রমিকলীগ সভাপতি সুরাইয়া আক্তার বলেন, নৌকার বিরোধিতা করে জামায়াত শিবিরের মদদে আওয়ামীলীগের নাম করে ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।
মহিলা শ্রমিকলীগ সভাপতি বলেন, আমি আপনাদের সন্তান এই মোহনপুর আমার জন্মস্থান তাই আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আপনারা স্বাধীনতার প্রতীক নৌকায় ভোট দিয়ে ছোট ভাই মুজিবুর রহমানকে বিজয়ী করে এলাকার উন্নয়ন করার সুযোগ করে দিন।
শ্রমিকলীগ সভাপতি সুরাইয়া আক্তার আরও বলেন, আপনারা আগামী ৭ তারিখ নৌকা মার্কায় ভোট দিয়ে মজিবকে বিজয়ী করুন যেন আমি প্রধানমন্ত্রীর কাছে মজিবকে নিয়ে বলতে পারি যে মোহনপুর মানুষ নৌকাকে বিজয়ী করেছে এবার মোহনপুরের উন্নয়ন করতে সহযোগিতা করুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রৌশন আলী মাষ্টার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আবদুল আওয়াল, এড নাজমা বেগম,বাবু কালীপদ মজুমদার, আলমগীর কবির, উপজেলা আওয়ামী লীগ সদস্য লুৎফর রহমান বাবুল,মহিলা শ্রমিক লীগ উপজেলা সভাপতি শাহিনূর লিপি, সাধারণ সম্পাদক শারমিন আক্তার, সাংগঠনিক সম্পাদক আয়েশা আলী মুক্তা। এছাড়াও উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা ও মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী।
পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ০১ ফেব্রুয়ারী , ২০২২।








