মামুন এগ্রোর লেনদেনের শুরু কাল

প্রচ্ছদ » Uncategorized » মামুন এগ্রোর লেনদেনের শুরু কাল

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) প্রক্রিয়া সম্পন্ন করা এসএমই খাতের মামুন এগ্রো প্রোডাক্টস লিমিটেডের শেয়ার লেনদেন আগামীকাল ১৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে শেয়ারবাজারে শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ‘এন’ ক্যাটাগরিভুক্ত মামুন এগ্রো প্রোডাক্টসের ট্রেডিং কোড হচ্ছে : “MAMUNAGRO” এবং কোম্পানি কোড হচ্ছে : ৬৮০০১।

গত ১৩ ফেব্রুয়ারি কোম্পানিটির কিউআরওতে আবেদনকারিদের বেনিফিসিয়ারি ওনার্স (বিও) হিসাবে বরাদ্দ পাওয়া শেয়ার প্রেরণ করা হয়েছে। আর ২৩ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত কিউআরওতে আবেদন গ্রহণ করা।

গত ২৮ অক্টোবর শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৯৭তম সভায় কোম্পানিটির কিউআইও’র অনুমোদন দেয়া হয়।

কোম্পানিটি কিউআইও এর মাধ্যমে প্রতিটি ১০ কোটি টাকা উত্তোলনের জন্য প্রতিটি ১০ টাকা মূলে ১ কোটি শেয়ার ইস্যু করে। উত্তোলিত অর্থ দিয়ে বিল্ডিং ও সিভিল নির্মাণ, চলতি মূলধন ও ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি।

কোম্পানিটির ৩১ মার্চ ২০২১ সমাপ্ত ৯ মাসের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯৮ টাকা এবং পুন:মূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.২৫ টাকায়।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং উত্তরা ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

 

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৪ ফেব্রুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০