রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদের সভাপতি টিপু সম্পাদক আরিফুর
প্রচ্ছদ » আজকের সংবাদ » রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদের সভাপতি টিপু সম্পাদক আরিফুর
পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদের (আরএওপি) ২০২২-২৪ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন এম টিপু সুলতান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরিফুর রহমান।
সভাপতি পদে টিপু সুলতান সর্বোচ্চ ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার দুই প্রতিদ্বন্দ্বি মো. শাহিন উদ্দিন পেয়েছেন ছয়টি ভোট ও ইনাম আব্দুল্লাহ মহসিন পেয়েছেন তিনটি ভোট পান।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত আরিফুর রহমান পেয়েছেন ১৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনোয়ার হোসেন ২৪ ভোট ও জামাল হোসেন পেয়েছেন ছয়টি ভোট।
নির্বাচিত অন্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক মকবুল আহমেদ (১৩৭ ভোট), অর্থ সম্পাদক আহমেদ উল্লাহ বাচ্চু (১০৮ ভোট) এবং দপ্তর সম্পাদক এম এ হান্নান হাওলাদার (৮৫ ভোট)।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণীর আরএওপির কেন্দ্রীয় কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন চেয়ারম্যান কাজী আবদুর রহিম, কো-চেয়ারম্যান মোহাম্মদ আজাদ ও সদস্য মনিরুজ্জামান সজল।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৪ ফেব্রুয়ারী , ২০২২।








