নির্বাচন কমিশনে প্রতিনিধি চায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ

প্রচ্ছদ » Uncategorized » নির্বাচন কমিশনে প্রতিনিধি চায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের ১২ শতাংশ ভোটারের জন্য সার্চ কমিটির মাধ্যমে গঠিত নির্বাচন কমিশনে একজন প্রতিনিধি চায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। সোমবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গোটা দেশ ও জাতি আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য গঠিতব্য নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে যে অনুসন্ধান কমিটি গঠিত হয়েছে, তার ওপর আমরা পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখছি। আমরা মনে করি, আগামী নির্বাচন যেন নিরপেক্ষ ও পক্ষপাতহীন হয়, সেজন্য এ কমিটি সর্বজনমান্য ব্যক্তিদের সমন্বয়ে ১০ সদস্যবিশিষ্ট তালিকা রাষ্ট্রপতির কাছে দেবেন।

তিনি আরও বলেন, আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা অনুসন্ধান কমিটি ও রাষ্ট্রপতির কাছে আবেদন জানাই, ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর পক্ষ থেকে যোগ্য একজন প্রতিনিধি যেন নির্বাচন কমিশনে অন্তর্ভুক্ত করা হয়।

রানা দাশগুপ্ত বলেন, বাংলাদেশে ১২ শতাংশ ভোটার সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত। এর আগে গঠিত নির্বাচন কমিশনগুলোতে এ সম্প্রদায়ের কোনো প্রতিনিধিত্ব না থাকায় আমরা দুঃখ প্রকাশ করছি। এছাড়াও নির্বাচনের আগের সময়কালের পরিস্থিতি তাদের বিবেচনায় আসেনি। আবার অন্তর্বর্তীকালীন পর্যায়েও নির্বাচনের তারিখ-সময়সূচি নির্ধারণে তারা সংখ্যালঘুদের ধর্মীয় অনুভূতিকে বিবেচনায় আনতে ব্যর্থ। যে কারণে অনভিপ্রেত পরিস্থিতিরও মুখোমুখি হতে হয়েছে গোটা দেশ ও জাতিকে, যা কারও কাম্য নয়।

তিনি বলেন, আমরা এ অবস্থার অবসান চাই। আপনাদের অবগতির জন্য বলতে চাই, গত ১২ ফেব্রুয়ারি এ বিষয়ে অনুসন্ধান কমিটির কাছে একটি পত্র পাঠিয়েছি।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, নির্মল রোজারিও প্রমুখ।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৪ ফেব্রুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০