২ কোম্পানির লেনদেন বন্ধ কাল
প্রচ্ছদ » Uncategorized » ২ কোম্পানির লেনদেন বন্ধ কালপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল ৮ মার্চ, মঙ্গলবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটি হচ্ছে- আইডিএলসি ফিন্যান্স ও গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড।
এর আগে কোম্পানি দুইটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ কোম্পানি দুইটির শেয়ার স্পট মা্র্কেটে লেনদেন শেষ হবে।
রেকর্ড ডেটের পর আগামী ৯ মার্চ, বুধবার থেকে কোম্পানি দুইটির লেনদেন চালু হবে।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৭ মার্চ , ২০২২।








