লেনদেনের শীর্ষে বেক্সিমকো
প্রচ্ছদ » Uncategorized » লেনদেনের শীর্ষে বেক্সিমকোপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ৪১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৭ মার্চ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি ২৭ লাখ ৭৪ হাজার ৪৯৫টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির ২৭ লাখ ৮৮ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩০ কোটি ৮ লাখ টাকা।
বিএটিবিসি তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ৯৩ লাখ ৮৯ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬ কোটি ৯২ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ফার্মা, ফরচুন সুজ, লাফার্জহোলসিম, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, স্কয়ার ফার্মা ও ইউনিয়ন ব্যাংক লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৭ মার্চ , ২০২২।








