ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৯

প্রচ্ছদ » Uncategorized » ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৯

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

সোমবার (৭ মার্চ) ভোর ৬টা থেকে মঙ্গলবার (৮ মার্চ) ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও মাদকদ্রব্য জব্দ করা হয়।

মঙ্গলবার (৮ মার্চ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতারের সময় তাদের হেফাজতে থাকা ৩০ গ্রাম (৫৩ পুরিয়া) হেরোইন, ৪ হাজার ৩৭৫ পিস ইয়াবা, ৪২ কেজি ৮৪৫ গ্রাম গাঁজা ও ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৮ মার্চ , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০