বিক্রেতা সংকটে ২ কোম্পানি হল্টেড
প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » বিক্রেতা সংকটে ২ কোম্পানি হল্টেডপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : বিক্রেতা সংকটে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি হল্টেড হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার ক্রয়ের জন্য বিক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছিল না।
রবিবার (১৩ মার্চ) দুপুর ১২টার দিকে ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : বিডিকম এবং ভিএফএস থ্রেড ডাইং।
জানা গেছে, বৃহস্পতিবার বিডিকমের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৪.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৭.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৭.৭০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৩.৪০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে।
ভিএফএস থ্রেড ডাইং : বৃহস্পতিবার ভিএফএস থ্রেড ডাইংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ২২.৮০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৫ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৫ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ২.২০ টাকা বা ৯.৬৪ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৩ মার্চ , ২০২২।








