দর বাড়ার শীর্ষে বিডিকম
প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে বিডিকমপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৭টির বা ৪১.১৮ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে বিডিকমের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৪ মার্চ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস বিডিকমের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৭.৭০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪১.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৭০ টাকা বা ৯.৮১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বিডিকম ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এনভয় টেক্সটাইলের ৯.৬০ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৮.৩৩ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৮ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৫৯ শতাংশ, ফার কেমিক্যালের ৬.২৫ শতাংশ, এটিসিএসএলজিএফের ৬.১২ শতাংশ, ন্যাশনাল টির ৫.৩৮ শতাংশ, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৫.০৫ শতাংশ এবং জিকিউ বলপেনের শেয়ার দর ৪.৮৪ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৪ মার্চ , ২০২২।








