বিক্রেতা সংকটে ৩ কোম্পানি হল্টেড
প্রচ্ছদ » Uncategorized » বিক্রেতা সংকটে ৩ কোম্পানি হল্টেডপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : বিক্রেতা সংকটে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার হল্টেড । কোম্পানিগুলোর শেয়ার ক্রয়ের জন্য বিক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছিল না।
মঙ্গলবার (১৫ মার্চ দুপুর ১২টার দিকে ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : ইজেনারেশন, বিডিকম এবং আমরা নেটওয়ার্ক।
জানা গেছে, সোমবার ইজেনারেশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৭.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪৮.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫২ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৪.৭০ টাকা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে।
বিডিকম : সোমবার বিডিকমের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪১.৪০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪২ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৫.৫০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৪.১০ টাকা বা ৯.৯০ শতাংশ বেড়েছে।
আমরা নেটওয়ার্ক : সোমবার আমরা নেটওয়ার্কের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৫.৬০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪৫.৪০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫০.১০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৪.৫০ টাকা বা ৯.৮৬ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৫ মার্চ , ২০২২।








