পুঁজিবাজারে আসতে চায় বাংলালিংক

প্রচ্ছদ » Uncategorized » পুঁজিবাজারে আসতে চায় বাংলালিংক

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের তৃতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড পুঁজিবাজারে আসতে আগ্রহী। প্রতিষ্ঠানটির প্যারেন্ট কোম্পানি ভিওন (Veon) এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

আজ সোমবার ভিওন ও বাংলালিংকের একটি প্রতিনিধি দল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সাথে দেখা করে বিষয়টি জানিয়েছেন। তারা এ বিষয়ে বিএসইসির সহযোগিতা চেয়েছেন।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচিত প্রতিনিধি দলে ছিলেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস, প্রধান অর্থ কর্মকর্তা সেম ভেলিপাসাংলু, ভিওনের কো-ফাউন্ডার এ কে ফাবেলা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা কান তারজিগলু।

সূত্র জানিয়েছে, কোম্পানিটি তার পরিশোধিত মূলধনের ১০ শতাংশ সমপরিমাণ অর্থ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগ্রহ করবে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, বড় বড় কোম্পানিগুলো পুঁজিবাজারে আসার ব্যাপারে আগ্রহী হয়ে উঠছে, এটি খুবই ইতিবাচক বিষয়। বাংলালিংককে আমরা আশ্বস্ত করেছি, আইপিওর ব্যাপারে কমিশন সর্বাত্মক সহযোগিতা করবে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২১ মার্চ , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১