৩৫তম কোটা পূরণ ৩৬তম বিসিএসে

প্রচ্ছদ » Uncategorized » ৩৫তম কোটা পূরণ ৩৬তম বিসিএসে

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ৩৫তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারের অপূরণ হওয়া সংরক্ষিত পদগুলোতে ৩৬তম বিসিএসের মাধ্যমে পূরণ করা যাবে।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া একই বিসিএসের প্রাধিকার কোটার অপূরণ হওয়া পদ সংরক্ষণের বিধান ৩৬তম বিসিএসের জন্য এককালীন শিথিল করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই তা অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সংবাদ বিফ্রিংয়ে এই তথ্য জানান মন্ত্রী পরিষদ সচিব মোহা্ম্মদ শফিউল আলম।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আনসার ও মিড ওয়াইফারী পদগুলো পূরণের জন্য মুক্তিযোদ্ধা কোটা শিথিল করার প্রস্তাব করা হয়েছে। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অপূরণ হওয়া পদগুলো জাতীয় মেধাতালিকার শীর্ষে অবস্থানকারী প্রার্থীদের দিয়ে পূরণ করা হবে।
এ ছাড়াও আজকে সভায় শিশু (সংশোধন) আইন ২০০৭, প্রাণিকল্যাণ আইন, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) আইন এবং বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০