পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পেল বিডি পেইন্টস

প্রচ্ছদ » Uncategorized » পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পেল বিডি পেইন্টস

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে আসছে রঙ উৎপাদনকারী কোম্পানি বিডি পেইন্টস লিমিটেড। কোম্পানিটি কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) এর মাধ্যমে বাজার থেকে ১২ কোটি টাকা সংগ্রহ করবে।

আজ মঙ্গলবার (১২ এপ্রিল) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আবেদন অনুমোদন করেছে।

আজ অনুষ্ঠিত বিএসইসির ৮২০তম কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি কিউআইও এর মাধ্যমে অভিহিত মূল্য ১০ টাকা দামে ১ কোটি ২০ লাখ শেয়ার ইস্যু করবে।

কিউআইও’র মাধ্যমে উত্তোলন করা টাকা ভবন নির্মাণ, যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহ ও স্থাপন, চলতি মূলধন এবং ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে।

গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত বছরে কোম্পানিটির বেসিক শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৭ পয়সা।

৩০ জুন ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৭৯৪পয়সা।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড ও সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১২ এপ্রিল , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১