দর বাড়ার শীর্ষে জেএমআই হসপিটাল

প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে জেএমআই হসপিটাল

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচরিং লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ১০ পয়সা বা ৯.৯২ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৫৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

আজ রোববার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৫ হাজার ৩৭২ বারে ৩ লাখ ৩৯ হাজার ৫৬২টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৮০ পয়সা বা ৪.৫৫ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড। আজ শেয়ারটির দর ১ টাকা ৭০ পয়সা বা ৩.২০ শতাংশ বেড়েছে।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, ফার্মা এইডস, পদ্মা অয়েল, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, নিটল ইন্স্যুরেন্স, উত্তরা ফাইন্যান্স ও ব্রাক ব্যাংক লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৭ এপ্রিল , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০