রপ্তানিমুখী সীফুড প্রক্রিয়াকরণ কোম্পানি আছিয়া সী ফুডস
প্রচ্ছদ » Uncategorized » রপ্তানিমুখী সীফুড প্রক্রিয়াকরণ কোম্পানি আছিয়া সী ফুডসআবু বকর সিদ্দিক: আছিয়া সী ফুডস লিমিটেড বাংলাদেশের একটি আধুনিক রপ্তানিমুখী সীফুড প্রক্রিয়াকরণ কোম্পানি। গত (২০২০-২০২১) অর্থবছরে রপ্তানির মাধ্যমে ১৩৭ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করেছে আছিয়া সি ফুড। কারখানাটি সমস্ত স্থানীয় চিংড়ি উৎপাদনকারী অঞ্চলগুলির সাথে রাস্তা এবং নদী উভয় মাধ্যমেই ভালভাবে সংযুক্ত, যা মানসম্পন্ন সীফুড পণ্য সংগ্রহের জন্য একটি গুরুত্বপূর্ণ মূল বিষয়।
আছিয়া সি ফুডস লিমিটেড ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত। আন্তর্জাতিক বাজারে সীফুড ব্যবসার মডেল হিসেবে আছিয়া সি ফুডস লিমিটেড প্রতিষ্ঠা করা হয়। আছিয়া সী ফুডস লিমিটেড হল একটি ক্রমবর্ধমান খাদ্য প্রক্রিয়াকরণ কোম্পানি। কোম্পানিটি প্রধানত সামুদ্রিক মাছ প্রক্রিয়াজাত করে রপ্তানি করে থাকে। আছিয়া সি ফুডস লিমিটেড একটি রপ্তানিমুখী কোম্পানি। মানুষের ব্যবহারের জন্য বিপদমুক্ত সামুদ্রিক খাদ্য পণ্য উৎপাদন করা এবং বিশ্ববাজারে রপ্তানি করা কোম্পানির প্রধান উদ্দেশ্য।
আছিয়া সি ফুডের প্রধান পণ্য হচ্ছে বিভিন্ন জাত ও আকারের সামুদ্রিক এবং সাদা পানির হিমায়িত চিংড়ি মাছ। এছাড়াও কিছুদিন যাবৎ পণ্য বৈচিত্রকরনের অংশ হিসেবে মানসম্মত বিভিন্ন সাদা মাছও রপ্তানি করছে। যুক্তরাজ্য, সাইপ্রাস, জাপান, কোরিয়া, তাইওয়ান, মিশর এবং সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে আমাদের পণ্য রপ্তানি হচ্ছে।
উল্লেখ্য , গত (৫ এপ্রিল) হিমায়িত মৎস্য বাজারজাতকারী প্রতিষ্ঠান আছিয়া সি ফুডস লিমিটেডকে কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ১৫ কোটি টাকা উত্তোলনের অনুমতি দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কোম্পানিটি কিউআইও এর মাধ্যমে অভিহিত মূল্য ১০ টাকা দামে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করবে। কিউআইও’র মাধ্যমে উত্তোলন করা টাকা নতুন যন্ত্রপাতি স্থাপন, ব্যাংক ঋণের একাংশ পরিশোধ ও ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে।
গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত বছরে কোম্পানিটির বেসিক শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৮ পয়সা। ৩০ জুন ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৭ পয়সা।
এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৮ এপ্রিল , ২০২২।








