কিশোরগঞ্জে ৫শ’ জনের মধ্যে সাড়ে ৭ হাজার মুরগি বিতরণ

প্রচ্ছদ » Uncategorized » কিশোরগঞ্জে ৫শ’ জনের মধ্যে সাড়ে ৭ হাজার মুরগি বিতরণ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : কিশোরগঞ্জের নিকলী উপজেলায় পাঁচশ’ নির্বাচিত সুফলভোগীর মধ্যে সাড়ে সাত হাজার মুরগি বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এসব মুরগি বিতরণের আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।

হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগীদের উপকরণ হিসেবে এসব মুরগি দেওয়া হলো।

বিতরণ অনুষ্ঠানে নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.এম. রুহুল কুদ্দুস ভূঞা জনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. মবিন হাইসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৮ এপ্রিল , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০