কৃষিখাতে কারিগরি সহায়তা দেবে ইউএসডিএ

প্রচ্ছদ » Uncategorized » কৃষিখাতে কারিগরি সহায়তা দেবে ইউএসডিএ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে উৎপাদিত কৃষিজাত পণ্য ও কৃষিভিত্তিক শিল্পপণ্যের গুণগত মানোন্নয়নে কারিগরি ও অবকাঠামোগত সহায়তা করবে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ)।

যুক্তরাষ্ট্র সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠককালে প্রতিষ্ঠানটির পরিবেশ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ড. কুইং জেং এ সহায়তার প্রস্তাব দেন। গতকাল (শনিবার) ওয়াশিংটনে অবস্থিত ‘ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ)’ পরিদর্শনকালে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে রোববার শিল্প মন্ত্রণালয় থেকে গনমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বৈঠকে শিল্পমন্ত্রী বলেন, উৎপাদিত পণ্যের গুণগত মানোন্নয়ন বাংলাদেশ সরকারের অন্যতম অগ্রাধিকার। বাংলাদেশে উৎপাদিত পণ্য ও সেবার গুণগতমান বিশ্বমানে উন্নীত করতে সরকার ইতোমধ্যে জাতীয় গুণগত মাননীতি প্রণয়ন করেছে। এ নীতি বাস্তবায়নের জন্য ‘বাংলাদেশ জাতীয় গুণগতমান ও কারিগরি নিয়ন্ত্রণ কাউন্সিল’ গঠন করা হচ্ছে। এটি গঠিত হলে বাংলাদেশি পণ্য ও সেবার মান আন্তর্জাতিক মানের সমপর্যায়ে উন্নীত হবে। এর ফলে বিশ্ববাণিজ্যের প্রতিযোগিতায় বাংলাদেশি পণ্যের টিকে থাকার সক্ষমতা আরো বাড়বে।

আমির হোসেন আমু বলেন, বর্তমানে সবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয় এবং চাল, মিঠা পানির মাছ ও ছাগল উৎপাদনে চতুর্থ স্থান অধিকার করে আছে। বাংলাদেশে ইতোমধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সহায়তায় মাছের গুণগতমান পরীক্ষার জন্য আন্তর্জাতিকমানের টেস্টিং ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে।

ভবিষ্যতে অন্যান্য খাতেও একই ধরনের আন্তর্জাতিক মানসম্পন্ন টেস্টিং ল্যাবরেটরি ও মান অবকাঠামো গড়ে তোলা হবে বলে তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০