সূচকের উত্থানে লেনদেন চলছে

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন চলছে

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৪ এপ্রিল) বাজার বিশ্লেষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে ৪০ পয়েন্টের ওপরে। লেনদেনে অংশ নেওয়া ৬৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। আর লেনদেন হয়েছে দুইশ কোটি টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের শুরুতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে। সেই সঙ্গে সূচকের বড় উত্থান হয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান মূল্যসূচক ৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর লেনদেনের সময় যত গড়াতে থাকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা তত বাড়তে থাকে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০টা ৫৪ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের তুলনায় ৪১ পয়েন্টে বেড়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক বেড়েছে ১৭ পয়েন্ট। ডিএসই শরিয়াহ্ সূচক ৭ পয়েন্ট বেড়েছে।

এসময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৭০টির। আর ৫০টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২৩৩ কোটি ৬২ টাকা।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৬ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ছয় কোটি ৮৪ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১৩৮ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১